শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

ভারতে তৃতীয় ধাপে ১১৬ আসনে ভোট চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে ১১৬ আসনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। ১৫ রাজ্যের এসব আসনে জয়ের জন্য লড়ছেন ১ হাজার ৬১২ জন প্রার্থী। ভোট দেবেন প্রায় ১৭ কোটি ভারতীয়।

তিন ধাপ মিলিয়ে লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৩০২ আসনে আজ ভোট গ্রহণ শেষ হবে।

আজ তৃতীয় ধাপে গুজরাট ও কেরালার সব কয়টি আসনে ভোট হচ্ছে। এছাড়া উত্তর প্রদেশের ১০টি ও পশ্চিমবঙ্গের ৫টি আসনেও ভোট গ্রহণ হচ্ছে।

এ ধাপের নির্বাচনে বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং সমাজবাদী দলের মুয়ায়ম সিং যাদবের মতো হেভিওয়েট নেতাদের ভাগ্য নির্ধারিত হবে।

এছাড়াও কংগ্রেস নেতা শশী থারুর, বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে, জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিসহ ভারতের বেশ কয়েকজন মন্ত্রীর ভাগ্যও নির্ধারিত হয়ে যাবে।

যদিও রাহুল গান্ধী আরো একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গুজরাটের ভোটার হওয়ায় আজই ভোট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাত ধাপের এ নির্বাচন শেষ হবে ১৯ মে। আর ভোট গণনা হবে ২৩ মে। সেদিনই জানা যাবে কারা সরকার গড়ছেন দিল্লিতে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ