শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মন্দিরে কয়েন বিতরণে ৭ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল রোববার তামিলনাড়ুর তিরুচিরাপল্লির কাছে মুথাইয়াপালায়াম গ্রামের মন্দিরে কয়েন বিতরণকে কেন্দ্র করে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন নারী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েক ডজন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জি জিউজের খবরে বলা হয়েছে, মুথাইয়াপালায়াম গ্রামের কারুপ্পাস্বামী মন্দিরে বাৎসরিক চিথিয়া পৌরনামি অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন কয়েকশো মানুষ।

মন্দিরের পদিকাসু অনুষ্ঠান (এই অনুষ্ঠানে ভক্তদের মধ্যে কয়েন বিতরণ করা হয়) শুরু হতেই তুমুল হুড়োহুড়ি পড়ে যায়। এতে পদদলিত হয়ে তারা মারা যান।

পদিকাসু অনুষ্ঠানে মন্দিরে কয়েন বিতরণ একটি মূল অনুষ্ঠান। ওইসব কয়েন ভক্তরা বাড়িতে রেখে দেন। তাদের বিশ্বাস, এতে তাদের সংসারে সমৃদ্ধি আসবে।

প্রাণহানির ঘটনায় পুলিশকে দায়ী করছে মন্দির কর্তৃপক্ষ। তাদের দাবি, ভিড় নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না।

ঘটনার পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী পালানিস্বামী। নিহতদের পরিবার পিছু ২ লাখ টাকা দেয়ার কথা ঘোষণা করেছেন মোদি। পাশাপাশি ১ লাখ টাকা দেয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ