মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাইকোর্টের রায়ের আলোকে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করতে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।ৎ

মাউশি এর পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন অফিস ও দেশের সব সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যৌন হয়রানি প্রতিরোধে ৫ সদস্যের কমিটি গঠন করবে বলে আদেশে বলা হয়। যা নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

২০০৯ সালে আদালত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে পাঁচ সদস্যের যৌন নিপীড়ন বিরোধী কমিটি করার নির্দেশনা দেন। যেই কমিটির প্রধান হবেন একজন নারী। কিন্তু এখনও বেশিরভাগ প্রতিষ্ঠান আদালতের এই নির্দেশনা মানেনি। বড় বড় দু'চারটি বিশ্ববিদ্যালয় বাদে স্কুল-কলেজে এ সংক্রান্ত কমিটি নেই বললেই চলে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ