শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মুসলমানদের নিশ্চিহ্ন করতে মোদিকে ভোট দেয়া আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশের বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব বলেছেন, মুসলমানদের এ দেশ থেকে নিশ্চিহ্ন করতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দিন।

লোকসভা নির্বাচন উপলক্ষে গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের বারাবাঁকিতে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।

রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব বলেন, গত পাঁচ বছরে মুসলিম সম্প্রদায়ের মানুষের মনোবল ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে জন্য আপনারা যদি মুসলিমদের ধ্বংস করতে চান তাহলে নরেন্দ্র মোদিকে ভোট দিন। দেশভাগের পর থেকে ভারতে মুসলিমদের জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। এবার ভোটদানের মাধ্যমে তারা এই দেশের ক্ষমতা কুক্ষিগত করতে চাচ্ছে। এখনই না আটকানো গেলে তারা একদিন তাতে সফল হবে।

তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনের পরে চীন থেকে দাড়ি কাটার মেশিন নিয়ে আসা হবে। সেই মেশিন দিয়ে ১০/১২ হাজার মুসলিমের দাড়ি শেভ করা হবে। এরপর তাদেরকে জোর করে হিন্দুধর্ম গ্রহণ করতে বাধ্য করা হবে।

সূত্র: রেডিও তেহরান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ