বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

মার্কিন সিআইএ‘র ২৯০ গুপ্তচরকে গ্রেফতারের দাবি ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ২৯০ জন মার্কিন গুপ্তচর শনাক্ত করে গ্রেফতারের দাবি করেছেন ইরানের গোয়েন্দামন্ত্রী হুজ্জাতুল ইসলাম মাহমুদ আলাভি।

শুক্রবার (১৯ এপ্রিল) তেহরানে জুমার খুতবার আগে দেওয়া ভাষণে এমন দাবি করেন তিনি।

ইরানের গোয়েন্দামন্ত্রী বলেন, গ্রেফতারকৃতরা সবাই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র সদস্য। তিনি আরো বলেন, বিভিন্ন বন্ধুপ্রতিম দেশে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র এজেন্টদের শনাক্ত করার পর ওই সব দেশের সরকারকে এ বিষয়ে তথ্য দিয়েছে ইরান।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের গোয়েন্দাদের বিরুদ্ধেও ইরান একই ধরণের সফলতা পেয়েছে বলে উল্লেখ করেন আলাভি। গোয়েন্দা ক্ষেত্রে এসব সফলতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।

দ্বিপক্ষীয় সহযোগিতায় সিআইএ-র সঙ্গে ওই সব ব্যক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে। এতে করে সিআইএ বিস্মিত হয়ে পড়ে এবং আমেরিকা এ সংক্রান্ত ব্যর্থতা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করে।

মাহমুদ আলাভি বলেন, আমেরিকার একজন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক এই ব্যর্থতাকে ১১ সেপ্টেম্বরের পর ওয়াশিংটনের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন।

আরএইচ/