বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

ভারতের মুসলিমরা গরু বাছুর নন, তারাও মানুষ: আসাদুদ্দিন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে সংখ্যালঘুদের ওপর দিনের পর দিন নিত্য নতুন উপায়ে হেনস্তা করা হচ্ছে বলে দাবি করেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিহার জেলে সাব্বির ওরফে নাবির নামে এক বন্দীর শরীরে ওম চিহ্ন খোদাই করে দেয়ার অভিযোগ উঠেছে। আর সেই বিষয় নিয়েই আসাদুদ্দিন ওয়াইসি সোচ্চার হয়েছেন।

আসাদুদ্দিন শনিবার (২০ এপ্রিল) এক টুইট বার্তায় জানান, প্রতিদিন নতুন নতুন উপায়ে সংখ্যালঘুদের হেনস্তা ও অপমানিত করা হচ্ছে। এরকম আচরণ নির্মম ও অমানুষিক। মুসলিমরা গরু বাছুর নয়। তারাও মানুষ।

https://twitter.com/asadowaisi/status/1119297613528829952

উল্লেখ্য, শুক্রবার দিল্লি কোর্টে জামা খুলে পিঠের ওই চিহ্নটি দেখিয়েছেন সাব্বির। তারপরই ঘটনার তদন্তের নির্দেশ দেয় দিল্লি আদালত।

সংবাদমাধ্যমে বলা হয়েছে, সাব্বিরের পিঠে ওই চিহ্ন জেল সুপারিনটেনডেন্ট লিখেছেন। যদিও জেল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সাব্বিরকে তিহার জেলের চার নম্বর সেলে রাখা হয়েছে।

-এএ