শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হাটহাজারী মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মেশকাত জামাতের মেধাবী ছাত্র মুহাম্মদ সোহাইল (২২) ইন্তেকাল করেছেন৷ ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহি রাজিয়ুন।

গতকাল রাত ২ টা ৩০ মিনিটে হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়। সোহাইল টাঙ্গাইল জেলার সখীপুর থানার কচুয়া গ্রামের মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে।

ফজরের পর আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইমামতিতে তার প্রথম জানাযার নামাজ সম্পন্ন হয়েছে৷ এবং সকাল ছয়টার পর এ্যাম্বুল্যান্স যোগে তার লাশ টাঙ্গাইলে পাঠানো হয়েছে৷

সোহাইলের ইন্তেকালে পুরো মাদরাসা ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া বইছে৷ মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী, সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ মাদরাসার শিক্ষকবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন৷ এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷

এছাড়াও সোহেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী। এক শোকবার্তায় তিনি বলেন, সোহেল খুবই মেধাবী ও উত্তম চরিত্রের অধিকারী ছিল।

সে মেখল মাদরাসায় দীর্ঘ ৮ বছর পড়া লেখা করেছে। উস্তাদদের সাথে খুব ভাল সম্পর্ক ছিল। কাফিয়া পড়াবস্থায় মুফতী আজম ফয়জুল্লাহ রহ. রচিত ফয়জুল কালাম মুখস্থ করায় মাদরাসার পরিচারক আল্লামা নোমান ফয়জী তাকে পুরস্কৃত করেছিলেন।

সোহাইল মাদরাসা ক্যাম্পাস ‘দারে জাদীদ’ এর ৫১১ নং রুমের আবাসিক ছাত্র ছিল৷ বেফাক পরীক্ষা শেষে আজ তার বাড়ি যাবার কথা ছিলো৷

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ