শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

বৈশাখী মেলায় যেতে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের কালীগঞ্জে মেলায় যেতে না দেয়ায় কীটনাশক খেয়ে সাথী খাতুন (১২) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। নিহত সাথী স্থানীয় শাহপুর ছোট ঘিঘাটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

সোমবার উপজেলার গোবরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সেগোবরডাঙ্গা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।

উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা বলেন, সোমবার সকালে সাথী পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুরে মেলায় যেতে চেয়েছিল। কিন্তু তার পরিবারের লোকজন তাকে যেতে নিষেধ করে।

এরপর সে অভিমানে দুপুরে কীটনাশক পান করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা যায়।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ