রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

বৈশাখী পোশাক না পেয়ে কিশোরীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় বাংলা বর্ষবরণ উৎসবে বৈশাখী পোশাক কিনে না দেয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরী।

রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার গোরাট এলাকার আনা মিয়া মণ্ডলের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

১৪ বছর বয়সী আদরী কুমারী নামে ওই কিশোরী লালমনিরহাট সদর জেলার কামিনী রায়ের মেয়ে। সে গোরাট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত।

নিহতের পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক মশিউর রহমান নয়ন জানান, ‘গত কয়েক দিন ধরে বৈশাখী পোশাকের জন্য বায়না করছিল আদরী। কিন্তু গার্মেন্টকর্মী মা ও মানসিক ভারসাম্যহীন দরিদ্র বাবার পক্ষে তার বায়না পূরণ করা সম্ভব হয়নি।’

‘এ ঘটনার পর পহেলা বৈশাখের দিন বিকালে নিজ কক্ষের দরজা ভেতর থেকে আটকে রাখে আদরী। সন্ধ্যা হয়ে গেলেও সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় তার স্বজন ও প্রতিবেশীরা।’

তিনি আরও জানান, ‘কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পরিবারটি অত্যন্ত দরিদ্র হওয়ায় লাশ সৎকারের জন্য স্থানীয়দের কাছ থেকে আর্থিক সহযোগিতার ব্যবস্থাও করে দেয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ