শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

জনসমাগম স্থানে মুসলিমদের নামাজ আদায়ের ছবি তুলে পুরস্কার পেলেন সানা উল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যস্ত রাস্তার একপ্রান্তে বেশ অনেকখানি খালি জায়গা। সেখানে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করছেন এক মুসলিম। জনসমাগমের স্থানে (পাবলিক প্লেস) মুসলিমদের নামাজ আদায়ের এমন ছবি তুলে পুরস্কার জিতে নিয়েছেন সানা উল্লাহ নামের এক মুসলিম শিক্ষার্থী।

সানা উল্লাহ আমেরিকার একটি প্রখ্যাত প্রতিষ্ঠান থেকে নিউ মিডিয়া ফটো-জার্নালিজম বিষয়ে মাস্টার্স করেছেন। সম্প্রতি তিনি ‘প্ল্যাসেস, উই উইল প্রে’ নামে একগুচ্ছ ছবির জন্য গোল্ডজিহার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। সানা উল্লাহ তার ছবির সিরিজে শপিং মল ও বিয়ের অনুষ্ঠানের মতো জনসমাগমের স্থানে মুসলমানদের নামাজ পড়ার দৃশ্য তুলে এনেছেন।

শুধু সানা উল্লাহ-ই নন, একই পুরস্কার পাচ্ছেন তিনিসহ ৬ জন। তবে তাদের সবার মধ্যে একমাত্র সানা উল্লাহ-ই মুসলিম। অন্যরা মুসলিম না হলেও তারা ছবিতে মুসলমানদের গল্প উঠে এসেছে –এমন ছবি তুলেই পুরস্কার পেয়েছেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ