শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় নাইটক্লাবের বাইরে হামলা, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘লাভ মেশিন’ নামের একটি জনপ্রিয় নাইটক্লাবের বাইরে গুলির খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক নিরাপত্তারক্ষী নিহত ও আরও তিনজন আহত হওয়ার খবর জানা গেছে।

রোববার (১৪ এপ্রিল) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

হামলাকারীর অতর্কিত গুলিতে আহতদের একজনের অবস্থা সংকটাপন্ন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, হামলাকারী জনবহুল এলাকার মধ্যে একটি কালো পোরশে গাড়ি থেকে নেমে এ হামলা চালায়। এতে নাইটক্লাবের তিন নিরাপত্তারক্ষী ও একজন পথচারী আহত হন। হাসপাতালে নেওয়ার পর একজন নিরাপত্তারক্ষী মারা যান। বাকি তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজন এখন শঙ্কামুক্ত। এ হামলায় এখনো মেলবোর্ন পুলিশ কাউকে আটক করতে পারেনি।

কি কারণে এ হামলা চালানো হয়েছে সে বিষয়েও কিছু জানতে পারেনি তারা। এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা সে ব্যাপারে কিছু জানায়নি অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ