রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

বাংলাদেশ-ভুটানের মধ্যে ৫ বিষয়ে সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের দ্বিপক্ষীয় বৈঠকে স্বাস্থ্য, কৃষি, নৌপরিবহন, পর্যটন খাতে সহযোগিতা এবং জনপ্রশাসন খাতে প্রশিক্ষণসহ ৫টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

দুই দেশ ব্যবসার প্রসার ঘটানোর লক্ষ্যে সম্মত হন দু’দেশের প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং যৌথ বিবৃতি দিয়েছেন। এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল শুক্রবার ঢাকায় পৌঁছেই বঙ্গবন্ধু প্রতিকৃতি ও জাতীয় সৃতিসৌধে শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী। পরে বিকেলে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে মতবিনিময় করেন। সফর শেষ করে আগামী ১৫ এপ্রিল (সোমবার) তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক ছাত্র ডা. শেরিংয়ের হৃদয়ে জুড়ে রয়েছে বাংলাদেশ। ময়মনসিংহ মেডিকেল কলেজের অষ্টাদশ ব্যাচের ছাত্র লোটে শেরিং এমবিবিএস পাস করার পর বাংলাদেশেই সার্জারিতে উচ্চতর ডিগ্রি নেন।

দেশে ফিরে যোগ দেন চিকিৎসা পেশায়। পরে সরকারি চাকরি ছেড়ে ২০১৩ সালে রাজনীতিতে সক্রিয় হয়ে অল্প সময়ের মধ্যেই তার দল ডিএনটি চমক সৃষ্টি করে। ২০১৮ সালের নির্বাচনে ডিএনটি জয়ী হলে ডা. শেরিং হন ভুটানের প্রধানমন্ত্রী।

আরএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ