বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই

জয়পুরহাটে বাস খাদে পড়ে নিহত ৮, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয়পুরহাট সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন শিশু ও পাঁচ নারী রয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার বানিয়াপাড়া এলাকার জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৮জন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, জয়পুরহাট থেকে বগুরা যাওয়ার পথে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হরিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ