রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

ময়নাতদন্ত শেষে রাফির মৃতদেহ নেয়া হবে সোনাগাজীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর দগ্ধ মাদ্রাসারছাত্রী নুসরাত জাহান রাফির লাশ ময়নাতদন্ত শেষে আজই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার বিকেলে ফেনীতে তার দাফন হবে। বুধবার রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন রাইজিংবিডিকে বলেন, ‘আমরা সব ধরনের চেষ্টা করেছি। তারপরও ও চলে গেল। সৃষ্টিকর্তা তাকে যেন শান্তিতে রাখেন। বৃহস্পতিবার সকালে ফরেনসিক বিভাগে তার ময়নাতদন্ত হবে।’

উল্লেখ্য, ৬ এপ্রিল দগ্ধ নুসরাতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। গত তিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। আগুনে তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে যায়।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা তার কক্ষে ডেকে নিয়ে রাফিকে যৌন হয়রানি করেন। এ অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার করতে রাজি না হওয়ায় তার এ করুণ পরিণতি বলে জানা যায়। এদিকে রাফির ভাই মাহমুদুল হাসান নোমানের সোমবার রাতে এজাহারে অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলা সহ ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

অন্য আসামীরা হলেন পৌর কাউন্সিলর মাকসুল আলম, প্রভাষক আবছার উদ্দিন, মাদরাসা শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শামীম, সাবেক ছাত্র নূর উদ্দিন, জাবেদ হোসেন, জোবায়ের আহম্মদ ও হাফেজ আবদুল কাদের। ইতিমধ্যে ওই মামলার তিন আসামী সহ অন্তত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অধ্যক্ষ সিরাজ উদদৌলা সহ ৭ জনকে রিমান্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ওই মাদরাসার অধ্যক্ষ পদ থেকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কর্তব্য অবহেলার অভিযোগে সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেনকেও প্রত্যাহার করা হয়। মামলাটি তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়েছে।

রাফির উপর বর্বরোচিত এ হামলার প্রতিবাদে গত ক’দিন ধরে ফেনী ও সোনাগাজীতে প্রতিবাদ অব্যাহত রয়েছে। যৌন হয়রানির শিকার হয়ে রাফি তার দুই বান্ধবীকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে সে ওই ঘটনার জন্য অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে দায়ি করেছে। গ্রেফতার সিরাজ উদদৌলার মুক্তি দাবী করায় তার সহপাঠিদের উপরও ক্ষোভ প্রকাশ করেছে। রাফি উত্তর চর ছান্দিয়া গ্রামের মাওলানা একে এম মুসার একমাত্র মেয়ে । তিনিও পেশায় একজন শিক্ষক ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ