বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

পহেলা বৈশাখের কারণে বেফাক পরীক্ষার সময়সূচী পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষা গত ৮ এপ্রিল (সোমবার) থেকে শুরু হয়েছে। এবার সারাদেশে ২৯টি জোনের মাধ্যমে এক হাজার চার শত ৮২টি কেন্দ্রে, এক লাখ ৫২ হাজার ৩৯৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

১৬ এপ্রিল পর্যন্ত ধারাবাহিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পহেলা বৈশাখের কারণে আগামী (১৪ এপ্রিল) রোববারের পরীক্ষা (১৭ এপ্রিল) বুধবার অনুষ্ঠিত হবে বলে বেফাক সূত্রে জানা যায়।

এদিকে, আল হাইয়াতুল উলইয়া লিল কওমিয়াতিল জামিয়ার অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস পরীক্ষার সময়সূচি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে বলে প্রতিষ্ঠানটির দফতর সম্পাদক মাওলানা অসিউর রহমান আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন। তবে পরিবর্তনের সিদ্ধান্ত আসলেও তা জানানো হবে বলে জানান তিনি।

গত ৮ এপ্রিল থেকে সম্মিলিত শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে কওমি মাদরাসার দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা চলবে।

৬ টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ২৬হাজার ৭শত ২১জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে ছাত্রী সংখ্যা প্রায় ৭ হাজার।

হাইয়াতুল উলইয়ার অধীনে ৬টি শিক্ষা বোর্ড হল- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড।

এমএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ