শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

এবার সোনাগাজীতে শিক্ষার্থীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নুসরাত জাহান রাফির পর ফেনীর সোনাগাজীতে এক যুবককে হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছে দুর্বত্তরা।

বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার চর গণেশ এলাকায় এ ঘটনা হয়।

স্বজনরা জানান, আবু সালেহ মিম ঢাকার পলিটেকনিক্যালে ইলেক্ট্রিক্যাল বিভাগে শেষ বর্ষের শিক্ষার্থী। গত রোববার তিনি বাড়ি যান।

গতকাল সন্ধ্যায় চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে আবু সালেহ মিমকে হাত-পা বাঁধা অবস্থায় উঠানে পড়ে থাকতে দেখে। এ সময় তার শরীরের পোশাক কেরোসিন তেলে ভেজা দেখতে পান স্বজনরা।

এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে সংজ্ঞাহীন অবস্থায় ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতের বোন বলেন, কেরোসিন ঢেলে আগুন দিতে চেষ্টা করেছিল, কিন্তু লোকজন এসে পড়ায় তারা আর আগুন দিতে পারেনি।

চিকিৎসক ডা. মোহাম্মদ ওবায়েদুল্লাহ্ বলেন, ছেলেটির অবস্থা খারাপ। এজন্য তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা জানিয়েছি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ