রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

রাসুলকে কটুক্তিকারী সেই বক্তা কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাহফিলে ওয়াজ করতে গিয়ে মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে কটুক্তিকারী গ্রেপ্তার হওয়া বক্তা হাবিবুর রহমান রেজভিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ওবায়দা খানমের খাস কামরায় সোমবার বিকালে গ্রেপ্তারকৃত এ বক্তাকে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

এর আগে গতাকাল রোববার বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের গেঞ্জিমহাল থেকে তাকে আটক করা হয়েছিল।

আদালতের জিআরও এএসআই মো. সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে গণ্মাধ্যমকে জানান, আসামির পক্ষে কোনো জামিনের আবেদন না থাকায় বিচারক বেগম ওবায়দা খানম এ নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, হাবিবুর রহমান রেজভি কটিয়াদী উপজেলার গোয়াতলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় এক খানকার বিতর্কিত পির হিসেবে পরিচিত। মাজারপূজারীদের বিভিন্ন মাহফিলে সে ওয়াজ করে। এমনই এক মাহফিলে ওয়াজ করতে গিয়ে সে বলে, মহানবি সা. মুসলমান ছিলেন না। এমন বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে জনমনে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়।

রোববার দুপুরে কটিয়াদী বাজারের গেঞ্জিমহালে হাবিবুর রহমানকে দেখে ধর্মপ্রাণ মানুষ তার ওপর চড়াও হন এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এলাকাবাসী জানান, হাবিবুর রহমান রেজভি একই মঞ্চে কোরআন তেলাওয়াত, ওয়াজ, পুরুষ ও মহিলা নিয়ে গানবাজনা করে থাকে। তার অনুসারীরা কালো পাঞ্জাবি ও টুপি পরিধান করে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ