শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

চট্টগ্রামের বিশিষ্ট আলেম ড. জসীম উদ্দীন নদভীর মক্কায় ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল মা’আরিফের সহকারী পরিচালক ও সিনিয়র মুহাদ্দিস ড. জসীম উদ্দীন নদভী (৫১) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

২ কন্যা ও ১ ছেলে সন্তানের জনক ছিলেন ড. জসিম উদ্দিন নদভী। তাঁর বড় মেয়ে জামাতাসহ সৌদি আরবে থাকেন।

জামিয়া দারুল মা’আরিফ সূত্রে জানা যায়, ওমরাহ পালনের উদ্দেশ্যে ড. জসীম উদ্দীন নদভী সৌদি আরবের মক্কায় অবস্থান করছিলেন। সেখানে গতকাল রাত ৩টায় তিনি ইন্তেকাল করেন।

ড. জসীম উদ্দীন নদভী জামিয়া  জামিয়া দারুল মা’আরিফের বর্তমান পরিচালক আল্লামা সুলতান যওক নদভীর মেয়ে জামাতা ছিলেন।

আরবি সাহিত্যের শিক্ষক ও আন্তর্জাতিক ইসলামি সাহিত্য সংস্থা থেকে প্রকাশিত মাসিক আল-হকের সহ-সম্পাদক ছিলেন।

এছাড়াও তিনি জাতীয় ওলামা-মশায়েখ ও আইম্মা পরিষদ চট্টগ্রামের সভাপতি ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে মহেশখালী -কুতুবদিয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ