রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২১ এপ্রিল রোববার রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সেই হিসেবে বাংলাদেশে মুসলমান সম্প্রদায়ের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হওয়ার কথা আগামী ৭ মে মঙ্গলবার থেকে।

বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও আগামী ৭ মে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ধরে সোমবার চলতি বছরের সেহরি ও ইফতারের সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ঢাকা ও আশপাশের এলাকায় পহেলা রমজানে সেহরির শেষ সময় রাত ৩টা ৫২ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।

 

ইসলামিক ফাউন্ডেশন জানায়, সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের নামাজের ওয়াক্তের শুরু সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। অতএব, সেহ্রির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ