রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

‘সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের প্র্যাকটিসে পরিণত হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ‘বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য মার্কিন সরকার যে অ্যালার্ট জারি করেছে, তেমন কিছু এখানে ঘটেনি। তারা হুমকির মুখে নেই। এটা যুক্তরাষ্ট্রের একটা প্র্যাকটিস হয়ে গেছে। এ দেশে তারা ঝুঁকিতে নেই।’

রোববার সকালে রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে ‘ট্রান্স ন্যাশনাল ক্রাইম: সার্ক পারস্পেকটিভ’ শীর্ষক এক আন্তর্জাতিক কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবেদন করলে প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে— শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের জের ধরে জানতে চাওয়া হয়, খালেদা জিয়ার পক্ষ থেকে প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়েছে কি না।

এর জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমি বলেছি, এই ধরনের আবেদন আমাদের কাছে আসেনি। কাজেই এটার অনুমোদন দেওয়ারও প্রশ্নই আসে না। আমি বলেছিলাম, তিনি যদি আবেদন করেন তাহলে বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করব। এ ক্ষেত্রে আইনি কোনো জটিলতা থাকলে তা পরীক্ষা-নিরীক্ষা করে জানাব।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ