শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সৌদির হোটেলে আগুন, ৭০০ ওমরাহ পালনকারী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মক্কা শহরের কাছে একটি হোটেলে গত মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হোটেল থেকে ৭০০ ওমরাহ পালনকারীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর খালিজ টাইমসের।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মক্কার কাছে একটি হোটেলের ১৩ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সিভিল ডিফেন্সের কর্মীরা।

অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনার আগেই হোটেলের বিভিন্ন কক্ষের বেশকিছু জিনিস পুড়ে যায়। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আগুন লাগার পরই দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ শুরু করায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভবনটির ১২ তলা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয় সৌদি সিভিল ডিফেন্স বিভাগ। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে, ২০১৫ সালে মক্কার একটি হোটেলের আট তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ