শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

অবশেষে শপথ নিলেন মোকাব্বির খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সিলেট-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য গণফোরাম নেতা মোকাব্বির খান শপথ নিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার সংসদ কার্যালয়ে মোকাব্বির খানকে শপথ পাঠ করান।

মোকাব্বির খানের শপথের বিষয়টি নিশ্চিত করেছেন স্পিকারের একান্ত সচিব এমএ কামাল বিল্লাহ। তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় শপথ নেবেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সদস্য।

গণফোরাম থেকেই তাকে শপথ নিতে বলা হয়েছে বলে দাবি করেন মোকাব্বির খান। তবে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেন, দলীয় ফোরামে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

এর আগে ৭ মার্চ শপথ নেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ৬ মার্চ সন্ধ্যায় সিদ্ধান্ত পাল্টান মোকাব্বির খান। দলীয় চাপের মুখে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ