শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ফিলিস্তিনি বন্দিদের জুমার নামাজ নিষিদ্ধ করল ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি মুসলিম বন্দিদের শুক্রবারের জুমার নামাজ আদায় নিষিদ্ধ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। শুক্রবার ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানায় বলে মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইসরাইল সরকার জানিয়েছে-এখন থেকে কারাগারে বন্দি ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না।

ইসরাইল কারা প্রশাসন নতুন এ ঘোষণায় দেশটির সকল কারাগারে শুক্রবার জুমার নামাজ যাতে না হয়, বিষয়টি কার্যকর করার নির্দেশনা দিয়েছে।

তবে কী কারণে এ নিষেধাজ্ঞা আরোপ করা হল, এ বিষয়ে কোনও তথ্য দেয়নি ইসরাইল।

নারী ও শিশুসহ ইসরাইলের কারাগারে ৫ হাজার ৭শ’ ফিলিস্তিনি আটক আছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ