বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

ঢাকার মাতুয়াইলে ফুযালায়ে দেওবন্দের ফুযালা সম্মেলন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী কাল ৩১ মার্চ যাত্রাবাড়ীর মাতুয়াইলে ফুযালায়ে দারুল উলুম দেওবন্দের প্রথম বার্ষিক ‘ফুযালা সম্মেলন-২০১৯’ অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ মূলত ভারতের বিখ্যাত দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সাবেক বাঙালি শিক্ষার্থীদের নিয়েই এ আয়োজন হতে যাচ্ছে৷

সম্মেলনে প্রধান অতিথি থাকছেন দারুল উলুম দেওবন্দের নাজেমে দারুল ইকামা (প্রশাসনিক বিভাগ) ও পীর জুলফিকার আলী নকশাবন্দির খলিফা আল্লামা মুনিরুদ্দিন নকশাবন্দি৷

মুফতি সৈয়দ মুহাম্মদ নরুল করিম আকরাম কাসেমীর সভাপতিত্বে যাত্রাবাড়ীর মাতুয়াইলে অবস্থিত জামিয়া কারিয়া দারুল উলুম-এ আগামী কাল দুপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির একাধিক সদস্য৷

সম্মেলনে দাওয়াতী উলামায়ে কেরামের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে দেওবন্দের সাবেক শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে৷

দেওবন্দের কৃতী শিক্ষার্থীদের দলমতের উর্ধ্বে উঠে একটি সম্মিলিত প্লাটফর্মে একত্রিত করে জাতীয় কিছু সেবামূলক কাজ করার মানসেই এ সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে৷

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সংগঠনটি রাজধানী ঢাকায় ‘নেসাবে তালিম ও উলামায়ে কেরামের ভাবনা শীর্ষক’ একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে৷ এতে মুসলিম বিশ্বের ৮জন ইসলামি স্কলারসহ দেশের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরামকে আমন্ত্রণ জানানো হয়৷ সেমিনারটি কওমি অঙ্গনে ব্যাপক সাড়া জাগিয়েছিলো৷

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ