রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮, আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। এছাড়াও আরও ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা রিলাক্স পরিবহনের একটি বাস উপজেলার চুনতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ আটজন নিহত হন এবং আরও ৩০ জন আহত হন।

চুনতি পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। গুরুতর আহত অবস্থায় তিনজনকে কক্সবাজারের চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ