শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রথম সাক্ষাৎকারে যা বললেন ‘ডিম বালক’ উইল কনোলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ার মুসলিমবিদ্বেষী সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ফাটিয়ে বিশ্বজুড়ে ‘হিরো’ তকমা পাওয়া উইল কনোলি অবশেষে প্রথমবারের মত গণমাধ্যমের মুখোমুখি হলেন। অস্ট্রেলীয় সম্প্রচারমাধ্যম চ্যানেল টেন-কে সোমবার এক সাক্ষাৎকার দেন ‘ডিম বালক’ প্রসিদ্ধি পাওয়া সতেরো বছর বয়েসী উইল কনোলি।

সাক্ষাৎকারে কনোলি বলেন, এক ঘণ্টা ধরে ফ্রেজারের বক্তব্য শোনার পর আমি তার মাথায় ডিম ভাঙার সিধান্ত নিই।  আমি যা করেছি তা ঠিক ছিল না, কিন্তু সেই ঘটনা মানুষকে ঐক্যবদ্ধ করেছে। সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের বক্তব্যের প্রতিবাদ করায় আমার মা খুশি হয়েছেন কিন্তু তিনি প্রতিবাদের ধরন পছন্দ করেননি।

বিশ্বখ্যাত ডিম বালক সাক্ষাৎকারে আরো বলেন, ওই সিনেটর যে আমার দিকে এভাবে তেড়ে আসবেন তা আমার কল্পনায় ছিল না।

এছাড়া এই ঘটনা বিশ্বজুড়ে এত আলোড়ন সৃষ্টি কররে তা চিন্তা করিনি বলেন কনোলি।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত ১৫ মার্চ দুই মসজিদে ভয়াবহ হামলা হয়। সেই হামলায় রক্তাক্ত হয়ে উঠে মসজিদ। হামলায় নিহত হন ৫০ জন।

আর এই হামলার দায় মুসলিম অভিবাসীদের উপর চাপিয়ে বিতর্ক উসকে দেন অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিং। এর প্রতিবাদ জানিয়ে সিনেটরের মাথায় ডিম ভাঙেন কলোনি।

কনোলির পক্ষে আইনি লড়াই ও আরো ডিম কেনার তহবিলে ইতিমধ্য জমা পড়েছে বাংলাদেশি মুদ্রায় ৬৭ লাখের বেশি টাকা। কলোনি ঘোষণা দিয়েছেন এসব অর্থ ক্রাইস্টচার্চে হামলায় নিহত মুসলিম পরিবারদের দান করা হবে।শেষ পর্যন্ত কোনও অভিযোগ গঠন ছাড়াই কারামুক্তি পেয়েছেন উইল কনোলি।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ