শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মসজিদে হামলায় নিহত ছেলের জানাজায় মারা গেলেন মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের স্ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ছেলের জানাজায় ‘হার্ট-অ্যাটাকে’ মারা গেলেন তার মা।

যার জানাজা ছিল তার নাম কামেল দারউইশ। তিন সন্তানের বাবা দারউইশ ফার্মে কাজ করতেন। তার বাড়ি মূলত জর্ডানে। বড় ভাইয়ের মাধ্যমে তিনি নিউজিল্যান্ডে এসে বসবাস শুরু করেন। তার মায়ের নাম সাউদ আব্দেলফাত্তাহ মাইসেন।

ডেইলি পাকিস্তানের খবরে প্রকাশ, আল-নূর মসজিদে ছেলে মারা যাওয়ার পর ভেঙে পড়েন ৬৫ বছর বয়স্ক আব্দেলফাত্তাহ মাইসেন। আজ ছেলের জানাজা ছিল। জানাজার সময়ই তিনি মারা যান। পরে চিকিৎসকেরা জানান, পুত্রশোকে হার্ট-অ্যাটাক করে তিনি মারা গেছেন।

গত ১৫ মার্চ পূর্ব-ঘোষণা অনুযায়ী, নিউজিল্যান্ডের দুই মসজিদে গুলি চালিয়ে ৫০ মুসল্লিকে হত্যা করে উগ্র মুসলিমবিদ্বেষী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট।

শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউয়ের আল নূর মসজিদসহ লিনউডের আরেকটি মসজিদে তার তাণ্ডবের বলি হয় অর্ধশত মানুষ। এর মধ্যে ৪০ জনেরও বেশি নিহতকে ক্রাইস্টচার্চের নিউ পার্ক সমাধিতে দাফন করা হয়েছে। হামলার পর থেকেই এর নিন্দা জানিয়ে নিহতদের প্রতি ধারাবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করে আসছেন নিউজিল্যান্ডবাসী।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ