রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

ইসলামো-ফোবিয়া ঠেকাতে কাজ করবেন ইমরান-মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামো-ফোবিয়া ও ইসলামবিদ্বেষী হামলা ঠেকাতে একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

গত শুক্রবার পাকিস্তানের জাতীয় দিবসে অংশ নিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির পাকিস্তানে সফরে আসেন। ওই দিন এক বৈঠকে ইমরান খান ও মাহাথির মোহাম্মদ ইসলামো-ফোবিয়া ও ইসলামবিদ্বেষী হামলা ঠেকাতে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।

ওই দিন এক সংবাদ সম্মেলনেও মাহাথির বলেন, ‘এ ইসলামভীতি ও ইসলামবিদ্বেষ ঠেকাতে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে।’

সংবাদ সম্মেলনে উভয় প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের ব্যাপারেও কথা বলেন। ইমরান খান বলেন, ‘তার সরকার এ মুহূর্তে পাকিস্তান থেকে দুর্নীতি দূর করার চেষ্টায় রয়েছে।’

তিনি বলেন, ‘আমি পুরোপুরি বিশ্বাস করি. আমাদের দেশ গরিব নয়। কিন্তু দুর্নীতির কারণে আমাদের সংস্থাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আর এর নেতিবাচক প্রভাব পড়ছে মানব উন্নয়নের ক্ষেত্রেও। আমার দল দীর্ঘ ২২ বছর ধরে এ দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে আসছিল। আজ আমরা একটি শক্ত অবস্থানে আসতে সক্ষম হয়েছি।’

অন্যদিকে মাহাথির তাকে আমন্ত্রণ জানানোর জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান। পরে তিনিও নিজ দেশে দুর্নীতি দূর করার বিষয়ে নেওয়া পদক্ষেপের গল্প তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমাদের দেশগুলো দরিদ্র নয়। কিন্তু দুর্নীতির কারণে তারা উন্নতির শিখরে উঠতে পারছে না।’

তিনি দুঃখ করে বলেন, ‘কোনও একটি মুসলিম রাষ্ট্র প্রকৃতঅর্থে উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারেনি। এর আগে মালয়েশিয়া উন্নত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হওয়ার জন্য ২০২০ সালকে লক্ষ্য নির্ধারণ করেছিল। কিন্তু দুর্নীতির কারণে আমরা সেই লক্ষ্যে সফল হতে পারবো না। তাই বাধ্য হয়ে আমরা সেই লক্ষ্যমাত্রা ২০২৫ সালে নির্ধারণ করেছি।’

এসময় তিনি বিশ্বজুড়ে ইসলামবিদ্বেষী হামলার কথা উল্লেখ করে বলেন, ‘এ থেকে রক্ষা পেতে হলে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ