শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

হজযাত্রীদের নিবন্ধন শেষ হবে ২৮ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শেষ হবে আগামী ২৮ মার্চ।

তিনি বলেন, ইতিমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৫৭ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। বাকি কোটা রয়েছে ৭৫৯ জনের। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন হয়েছে ৭৫ হাজার ৫২ জন এবং বাকি রয়েছে ৪১ হাজার ৬৯৪ জনের।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। এ বিষয়ে তাদের দুই মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশে সৌদি আরবের একটি কারিগরি দল গত ২১ মার্চ বাংলাদেশে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নিজ দেশে ফিরে গেছেন। আগামী ৬ এপ্রিল আরো একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। আশা করছি, এবারই বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারব।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রথমেই আমি হজের খরচ কমিয়ে আনার চেষ্টা করি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি হজযাত্রীদের বাড়ি ভাড়া করার উদ্দেশে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গত ৬ মার্চ সৌদি আরব সফর করেন। হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়ার কাজ সম্পন্ন করেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ