রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

শহিদদের পরিবারকে ১০ লাখ ডলার দেবে যুবরাজ ওয়ালিদ বিন তালাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলায় নিহতদের ১০ লাখ মার্কিন ডলার দেয়ার ঘোষণা দেন সৌদি যুবরাজ ও ধনকুবের আল-ওয়ালিদ বিন তালাল।

খৃস্টান সন্ত্রাসী হামলার ঘটনায় হতাহত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।

গত ১৫ মার্চ (শুক্রবার) ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে জুমার নামাজের সময় অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্ট হামলা চালিয়ে ৫০ জন মুসল্লিকে হত্যা করে। এ ঘটনায় মুসলিম বিশ্বসহ বিভিন্ন দেশ নিন্দা ও প্রতিবাদ জানায়।

এর আগে শুক্রবার (২২ মার্চ) মক্কার গ্রান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে ক্রাইস্টচার্চে নিহতদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ক্রাইস্টচার্চ হত্যাযজ্ঞের ঘটনায় নিন্দা জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ