রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ইসলামের দাওয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও দেয়া যাচ্ছে, ক্রাইস্টচার্চে হামলায় শহিদদের পরিবারকে সমবেদনা জানানোর সময় এক মুসলিম যুবক জাসিন্ডা আরডার্নকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছেন।

এসময় তিনি মনোযোগ দিয়ে তার কথা শুনেন এবং হাসি মুখে তার জবাব দেন।

যুবক জাসিন্দা আরডার্নকে বলছেন, সত্যি কথা বলতে কী, আমি শুধু আপনার জন্যই এখানে এসেছি। গত তিনদিন ধরে আমি শুধু কেঁদেছি। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেছি।

আশা করছি অন্য নেতারাও আপনার নেতৃত্বকে অনুসরণ করবেন। আমার আরেকটি আশা, আপনিও একদিন ইসলাম গ্রহণ করবেন এবং জান্নাতে আপনার দেখা পাব।

যুবকের জবাবে জাসিন্ডা আরডার্ন হাসি মুখে বলেন, ইসলাম মানবতা শিক্ষা দেয়, আমার মনে হয় আমার মাঝে সেটি (মানবতা) আছে।

এদিকে নিউজিল্যান্ডে মসজিদে হামলার ঘটনায় জাসিন্ডা আরডার্নের ভূমিকায় জন্য তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে দুটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানিয়েছেন কয়েক হাজার মানুষ।

এ দুটি ওয়েব সাইডের পক্ষ থেকে গত চার দিন আগে একটি ক্যাম্পেইন শুরু করেছে। এ চার দিনে আবেদনের পক্ষে ৪ হাজারের বেশি স্বাক্ষর নিবন্ধিত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ