বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই

তাকি উসমানি হত্যাচেষ্টার মামলায় ‘গুরুত্বপূর্ণ আলামত’ পেয়েছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রসিদ্ধ আলেম এবং বিন নুরী মাদরাসার প্রিন্সিপ্যাল মুফতি তাকি উসমানিকে হত্যাচেষ্টার মামলায় পুলিশ ‘গুরুত্বপূর্ণ আলামত’ পেয়েছে বলে দাবি করেছেন দেশটির সিন্ধু প্রদেশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) সৈয়দ কালিম ইমাম।

শনিবার পাকিস্তান দিবসে কায়েদ-ই-আজাম জাদুঘর পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আইজি ইমাম। এসময় তিনি আরও দাবি করেন, ‘তাকি উসমানিকে হত্যাচেষ্টার ঘটনার পর থেকে পুলিশ খুব সতর্ক-অবস্থায় রয়েছে।’

তাকি উসমানিকে হত্যার চেষ্টা ব্যর্থ হওয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে কালিম ইমাম বলেন, “এখন আমরা জানি, ওই হামলার পেছনে কে বা কারা জড়িত। অপরাধীদের শিগগিরই গ্রেফতার করা হবে।’

গত শুক্রবার দুপুরে দারুল উলুম করাচির প্রধান মুফতি, পাকিস্তানের সাবেক বিচারপতি ও বিশ্বের অন্যতম ইসলামি স্কলার আল্লামা মুফতি তাকি উসমানির গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে তাকি উসমানিসহ তার স্ত্রী গুরুতর আহত হন। আর মারা যান তার দুই গার্ড।

পুলিশ জানায়, ওই দিন (শুক্রবার) দুপুরে তাকি উসমানিকে বহন করা গাড়িসহ অন্য এক গাড়িতেও হামলা চালানো হয়। হামলার শিকার দুই গাড়িই দারুল উলুম করাচির; যার একটিতে আল্লামা তাকি উসমানিসহ তার স্ত্রী ছিলেন। তার নিরাপত্তায় থাকা পুলিশ নিজের জান বাজি রেখে তাকি উসমানিকে রক্ষা করেছেন।

এ ঘটনার পর তাকি উসমানিকে হত্যাচেষ্টার অভিযোগ এনে অজ্ঞাতদের নামে মামলা হয়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ