রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

‘তাকি উসমানিকে হামলার চেষ্টাই হয়েছে ৫০০ বার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম করাচির প্রধান মুফতি, সাবেক বিচারপতি ও বিশ্বের অন্যতম ইসলামি স্কলার আল্লামা মুফতি তাকি উসমানির ওপর এপর্যন্ত ৫শ’ বার হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) সৈয়দ কালিম ইমাম।

শনিবার পাকিস্তান দিবসে কায়েদ-ই-আজাম জাদুঘর পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আইজি ইমাম। এসময় তিনি বলেন, ‘এপর্যন্ত তার (তাকি উসমানি) ওপর হামলার চেষ্টাই হয়েছে ৫০০ বার। এর মধ্যে যে কয়বার হামলা হয়েছে, তাও ব্যর্থ হয়েছে।’

তাকি উসমানির ওপর গত শুক্রবার হওয়া হামলার ঘটনার নিন্দা করে কালিম ইমাম জানান, হামলা ব্যর্থ হওয়ায় তিনি খুবই খুশি। তিনি তারচেয়েও বেশি খুশি তাকি উসমানি অক্ষত থাকায়।

তিনি আরও জানান, ওই দিন (শুক্রবার) দুপুরে দুই গাড়িতে হামলা হয়। হামলার শিকার দুই গাড়িই দারুল উলুম করাচির; যার একটিতে আল্লামা তাকি উসমানিসহ তার স্ত্রী ছিলেন। তবে তার নিরাপত্তায় থাকা পুলিশ নিজের জান বাজি রেখে তাকে রক্ষা করেছে।

তাকি উসমানিকে হত্যাচেষ্টার মামলায় পুলিশ ‘গুরুত্বপূর্ণ আলামত’ পেয়েছে বলে দাবি করে আইজি কালিম ইমাম বলেন, “এখন আমরা জানি, ওই হামলার পেছনে কে বা কারা জড়িত। অপরাধীদের শিগগিরই গ্রেফতার করা হবে।’

গত শুক্রবার দুপুরে দারুল উলুম করাচির প্রধান মুফতি, পাকিস্তানের সাবেক বিচারপতি ও বিশ্বের অন্যতম ইসলামি স্কলার আল্লামা মুফতি তাকি উসমানির গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে তাকি উসমানিসহ তার স্ত্রী গুরুতর আহত হন। আর মারা যান তার দুই গার্ড।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ