শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

তাকি উসমানিকে হামলাকারীরা ‘চিহ্নিত, যেকোনো সময় গ্রেফতার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম করাচির প্রধান মুফতি, সাবেক বিচারপতি ও বিশ্বের অন্যতম ইসলামি স্কলার আল্লামা মুফতি তাকি উসমানির ওপর গত শুক্রবার হওয়া হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) সৈয়দ কালিম ইমাম। তিনি আরও জানান, হামলাকারীদের ‘যেকোনো সময় গ্রেফতার করা হবে’।

শনিবার পাকিস্তান দিবসে কায়েদ-ই-আজাম জাদুঘর পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আইজি ইমাম। এসময় তিনি জানান, তাকি উসমানিকে হত্যাচেষ্টার মামলায় গুরুত্বপূর্ণ আলামত পেয়েছে পুলিশ।

আইজি কালিম ইমামের ভাষ্য, “এখন আমরা জানি, ওই হামলার পেছনে কে বা কারা জড়িত। যেকোনও সময় অপরাধীদের গ্রেফতার করা হবে।”

গত শুক্রবার দুপুরে আল্লামা মুফতি তাকি উসমানির গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে তাকি উসমানিসহ তার স্ত্রী গুরুতর আহত হন। আর মারা যান তার দুই গার্ড।

পুলিশ জানায়, ওই দিন (শুক্রবার) দুপুরে তাকি উসমানিকে বহন করা গাড়িসহ অন্য এক গাড়িতেও হামলা চালানো হয়। হামলার শিকার দুই গাড়িই দারুল উলুম করাচির; যার একটিতে আল্লামা তাকি উসমানিসহ তার স্ত্রী ছিলেন। তার নিরাপত্তায় থাকা পুলিশ নিজের জান বাজি রেখে তাকি উসমানিকে রক্ষা করেছেন।

এ ঘটনার পর তাকি উসমানিকে হত্যাচেষ্টার অভিযোগ এনে অজ্ঞাতদের নামে মামলা হয়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ