শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

‘ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক সন্ত্রাসীরা মুসলিমদের আক্রমণ করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত মুসলিম স্কলার ও পাকিস্তান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বিশ্বখ্যাত আলেম আল্লামা তাকি উসমানীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী ৷

শনিবার ( ২৩ মার্চ) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি ৷

আল্লামা বাবুনগরী বলেন, তাকি উসমানী বর্তমান বিশ্বের একজন প্রখ্যাত ইসলামী আইন বিশেষজ্ঞ ও মুহাদ্দিস৷ হত্যার উদ্দেশে সন্ত্রাসীরা মুফতি তাকি উসমানির ওপর এভাবে হামলা চালিয়েছে। ন্যাক্কারজনক এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ৷

আন্তর্জাতিক সন্ত্রাসীরা অঘোষিতভাবে পুরো বিশ্বে মুসলমানদের ওপর আক্রমণ শুরু করেছে ৷ নিউজিল্যান্ডের ঘটনার এক সপ্তাহ না পেরোতে ই তারা আবারও শীর্ষ একজন আলেমের ওপর হামলা চালিয়েছে ৷ তাই বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সময়ের দাবি ৷

হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাদের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

মুফতি তাকি উসমানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে তার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পাকিস্তান সরকারের কাছে দাবি জানান আল্লামা জুনায়েদ বাবুনগরী ৷

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ