রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

আল্লামা তকি উসমানিকে হামলার ঘটনায় সাকালাইনের টুইট বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা তাকি উসমানির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন দেশটির সাবেক জনপ্রিয় তারকা ক্রিকেটার সাকলাইন মুশতাক।

শনিবার টুইট বার্তায় তিনি বলেন, ‘দেশের প্রখ্যাত স্কলার মুফতি তকি উসমানীকে হত্যাচেষ্টা খুবই দুঃখজনক। তবে আল্লাহ আমাদের স্কলারকে রক্ষা করেছেন। আর যারা এই ঘন্যকাজ করেছে তাদের হেদায়াত দান করুন।

গত শুক্রবার পাকিস্তানের করাচিতে বিশ্বখ্যাত আলেম আল্লামা তকি উসমানির গাড়িবহরে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

তকি উসমানিকে লক্ষ্য করে চালানো ওই হামলায় তিনি ও তার স্ত্রী প্রাণে বেচেঁ গেলেও  তার দুই নিরাপত্তারক্ষী শহীদ হন।

গণমাধ্যমে জানা যায়, তকি উসমানীর গাড়ীবহরে বহরে থাকা দু’টি গাড়ি টার্গেট করে গুলি চালায় সন্ত্রাসীরা।

করাচির গুলশান-ই-ইকবাল ও শারিয়া ফয়সাল এলাকায় প্রথমে দুটি পৃথক গুলিবর্ষণের খবর পাওয়া যায়। পর গাড়ি দু’টি নিপা ফ্লাইওভারে হামলার মুখে পড়ে।

দু’টি মোটর সাইকেলে চারজন বন্দুকদারী মুফতি তকি উসমানীর গাড়ির পেছন দিক থেকে গুলিবর্ষণ করতে করতে এগিয়ে যায়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ