শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

তালেবান নেতাদেরকে হত্যার প্রস্তাব আরব আমিরাতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে আবুধাবির যুবরাজ মুহাম্মাদ বিন যায়েদ তালেবান নেতাদের হত্যার জন্য  প্রস্তাব দিয়েছেন।

গত ১২ জানুয়ারি রাজধানী আবুধাবিতে পম্পেওর সঙ্গে বৈঠকের সময় শেখ যায়েদ এ প্রস্তাব দেন।

তালেবানের সঙ্গে মার্কিন সরকারের বৈঠকের বিষয়ে আরব আমিরাত যখন বিরোধিতা করছে তখন তিনি এ প্রস্তাব দেন। লন্ডনভিত্তিক মিডলইস্ট আই বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে।

একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে অনলাইন পত্রিকাটি বলেছে,

বৈঠকে শেখ যায়েদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করে বলেন, ‌আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ২০০১ সালের আগের অবস্থায় ফিরে যাবে আফগানিস্তান।

চলতি বছর শেষ হওয়ার আগেই আমেরিকা আফগানিস্তান থেকে আমেরিকার ১৪ হাজার সেনা প্রত্যাহার করতে চায়। তালেবানের সঙ্গে আলোচনায় ওয়াশিংটনের সামনে সে পথ খুলে দেবে বলে আশা করছেন মার্কিন কর্মকর্তারা।

কিন্তু শেখ যায়েদ বলেছেন, মার্কিন সেনা প্রত্যাহার করা হলে “পশ্চাৎপদ, দাড়িওয়ালা লোকদের” হাতে পড়বে আফগানিস্তান। এর বদলে তিনি তালেবান নেতাদের হত্যা করার জন্য ভাড়াটে খুনি যোগাড় করার প্রস্তাব দেন।

এতে তালেবান দুর্বল হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেন। তালেবান নেতাদের হত্যা করা হলে চলমান সংলাপে মার্কিন সরকার ভালো অবস্থানে থাকবে বলেও শেখ যায়েদ পরামর্শ দেন।

লন্ডনভিত্তিক মিডেল ইস্টে এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ সালে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এরিক প্রিন্সের প্রতিষ্ঠিত কুখ্যাত বেসরকারি সংস্থা ব্লাকওয়াটারের সেনাদের ভাড়া করেছিল।

আল-কায়েদা নেতাদের অবস্থান জেনে তাদের হত্যা করতে গোপন অভিযান পরিচালনার জন্য তাদের ভাড়া করা হয়। মার্কিন কর্মকর্তারা ২০০৯ সালে এ ধরনের কর্মসূচির কথা স্বীকার করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ