শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ মুসল্লি শহীদ হওয়ার প্রেক্ষিতে গোটা বিশ্বে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

শুক্রবার ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট  একথা বলেন।

এরদোগান বলেন, ‘হলোকাস্ট গণহত্যার পর মানবতার জন্য ইহুদি বিদ্বেষীদের বিরুদ্ধে যেভাবে লড়াই করা হচ্ছে ঠিক তেমন করেই বিশ্বে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষের বিরুদ্ধেও আমাদের লড়াই করা উচিত।’

তুরস্কের ইস্তাম্বুলে ওআইসি’র সদস্যভূক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান মসজিদে সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ড সরকার ও দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের ভূমিকার প্রশংসা করেন।

১৫ই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জঙ্গি ব্রেনটন ট্যারেন্টের সন্ত্রাসী হামলায় ৫০ মুসল্লি শহীদ হওয়ার প্রেক্ষিতে ওআইসিসি এই জরুরি বৈঠকে বসেন।

সূত্র: আলজাজিরা

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ