শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

‘তাকি উসমানি মুসলিম বিশ্বের সম্পদ; তার উপর হামলা ভয়াবহ ষড়যন্ত্রের ইঙ্গিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: দারুল উলুম করাচির প্রধান মুফতি, পাকিস্তানের সাবেক বিচারপতি ও বিশ্বের অন্যতম ইসলামি স্কলার আল্লামা মুফতি তাকি উসমানির গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এ হামলার সঙ্গে জড়িতদের অতিদ্রুত গ্রেফতার করার নির্দেশ দিয়ে ইমরান খান বলেন, বিশ্বখ্যাত এ আলেম ও পাকিস্তানের সাবেক বিচারপতিকে হত্যাচেষ্টার পেছনে বড় কোনো উদ্দেশ্য আছে কি না, তা ও আমরা বের করার চেষ্টা করছি।

আজ (২২ মার্চ) দুপুরে চালানো এ সন্ত্রাসী হামলায় আল্লামা তাকি উসমানি প্রাণে বেচেঁ যাওয়ায় শুকরিয়া আদায় করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, মুফতি তাকি উসমানির মতো সম্মানিত ব্যক্তির ওপর এমন সন্ত্রাসী হামলার ভয়ানক কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত করে। তিনি পাকিস্তান ও মুসলিম বিশ্বের অমূল্য সম্পদ।

ইমরান খান মসজিদ মাদরাসাগুলোর নিরাপত্তা জোরদার এবং প্রখ্যাত আলেমদের নিরাপত্তা দিতে প্রাদেশিক গভর্নরদের নির্দেশ দিয়েছেন। আল্লামা তাকি উসমানির ওপর চালানো হামলায় দু’জন নিরাপত্তারক্ষীর মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, আজ দুপুরে পাকিস্তানের করাচিতে বিশ্বখ্যাত আলেম আল্লামা তাকি উসমানীর গাড়িবহরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ হামলায় তিনি ও তার স্ত্রী বেঁচে গেলেও ২ জন দেহরক্ষী নিহত হয়েছে।

করাচির গুলশান-ই-ইকবাল ও শারিয়া ফয়সাল এলাকায় প্রথমে দুটি পৃথক গুলিবর্ষণের খবর পাওয়া যায়। তারপরেই গাড়ি দু’টি নিপা ফ্লাইওভারে হামলার মুখে পড়ে। দু’টি মোটর সাইকেলে চারজন বন্দুকধারী মুফতি তাকি উসমানীর গাড়ির পেছন দিক থেকে গুলিবর্ষণ করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ