রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নিউজিল্যান্ডের জাতীয় পত্রিকার প্রথম পাতাজুড়ে ‘সালাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ দেশটির জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতায় ছাপা হয়েছে কেবল ‌‘সালাম, শান্তি’। আর বাকি জায়গাগুলো খালি রাখা হয়েছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পার হয়ে গেছে আজ শুক্রবার।

গত শুক্রবার জুমার নামাজের সময় আল নুর ও লিনউড মসজিদে নারকীয় সন্ত্রাসী হামলায় অর্ধশত মুসল্লি শহীদ হয়েছেন। তাদের স্মরণে ও মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে দেশটির দৈনিকগুলো এমন উদ্যোগ নিয়েছে।

দেশটির জাতীয় দৈনিক দ্য প্রেসের প্রথম পাতায় বড় অক্ষরে আরবিতে সালাম লেখা রয়েছে। এর নিচেই লেখা ইংরেজিতে সালাম, শান্তি।

এর পরে নিচে লেখা,  ক্রাইস্টচার্চে এলোপাতাড়ি গুলিতে নিহতদের জন্য আমরা দুই মিনিট নিরবতা পালন করেছি। এরপর  শহীদদের নামগুলো উল্লেখ করা হয়েছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় শহীদদের সবার পরিচয় নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট পরিবারগুলোকে অবগতও করা হয়েছে।

শহীদদের লাশগুলো এখন তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এর আগে মঙ্গলবার ৩০ জনের লাশ শনাক্তের পর পরিবারের হাতে তুলে দেয়া হয়।

এর মধ্যে প্রথম ধাপে বুধবার পাঁচজনের লাশ ‘ক্রাইস্টচার্চ মেমোরিয়াল সিমেটারি’ কবরস্থানে দাফন করা হয়।

এদিকে হত্যাযজ্ঞের ১ সপ্তাহ পর আজ ফের খুলে দেয়া হচ্ছে ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদ। এ দুই মসজিদেই জুমার নামাজ অনুষ্ঠিত হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ