রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

নিউজিল্যান্ডের রেডিও-টেলিভিশনে সম্প্রচার হবে জুমার আজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় স্তব্ধ পুরো বিশ্ব। এ সন্ত্রাসী হামলায় অন্তত ৫০ জন শহীদ হয়েছেন এবং আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অর্ধ শত।

আগামী শুক্রবার নৃশংস এ সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পার হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে এ দিন দেশটির সরকারি বেতার ও টেলিভিশনে জুমার নামাজের আজান সরাসরি সম্প্রচারের ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (২০ মার্চ) ক্রাইস্টচার্চের একটি স্কুল পরিদর্শনে গিয়ে এমন ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি আরও বলেন, তাদের নিরাপদ রাখার দায়িত্ব ছিল আমাদের।

শহীদ ৫০ জনের মধ্যে ৩০ জনের মরদেহ তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ