রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে উপজেলার ভেন্নাবাড়ি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-গোপালগঞ্জ জেলা শহরের ইসলামবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫), মোহাম্মদপাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (১৯)।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা একটি ট্রেন গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা স্টেশনে যাত্রী নামিয়ে দিয়ে গোপালগঞ্জ রেলস্টেশনে যাচ্ছিলো। এ সময় মোটরসাইকেল নিয়ে গোপালগঞ্জ-বর্ণি সড়কের ভেন্নাবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিন যুবক নিহত হন। ওই তিন যুবক মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশ ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এখন পর্যন্ত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ