রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেবার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জেব্রা ক্রসিংয়ে বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার নিহত হওয়ার ঘটনায় তার পরিবারকে জরুরি ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে আগামী ৭ দিনের মধ্যে এ টাকা দিতে বলা হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ বুধবার রুলসহ এই আদেশ দেন।

সেই সাথে এই ঘটনায় আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

আগামি চার সপ্তাহের মধ্যে এই বিআরটিএ সহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া আবরারের দুর্ঘটনার তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

এর আগে বুধবার সকালে আবরারের নিহত হওয়ার ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের এই বেঞ্চের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এরপর এ আইনজীবীকে আদালত এ বিষয়ে রিট আবেদন নিয়ে আসতে বলেন। সে ধারাবাহিকতায় আবরারের নিহত হওয়ার ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দিলেন।

এর আগে মঙ্গলবার বাস চাপায় প্রাণ হারানো আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন।

ওই ঘটনার পর দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ