রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

আবরারের নামে তিন মাসের মধ্যে ফুটওভার ব্রিজ হবে: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নামে সর্বোচ্চ তিন মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে প্রগতি সরণির রোডের নর্দ্দাতে দুর্ঘটনা স্থলে যান মেয়র। এ সময় বিইউপির অর্ধশতাধিক শিক্ষার্থী মেয়রের সঙ্গে কথা বলেন এবং লিখিতভাবে ১২ দফা দাবি পেশ করেন।

মেয়র বলেন, আগামী দুই মাস কিংবা সর্বোচ্চ তিন মাসের মধ্যে এ জায়গায় আবরার চৌধুরীর নামে ফুটওভার ব্রিজ করে দেবো। আপনারা আমাকে একটু সময় দেন। এ ঘটনায় আপনাদের মাঝে থেকে ২/৫ জনকে নিয়ে আমরা একটি কমিটি গঠন করবো। প্রয়োজনে আপনাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবো। আপনাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করবো।

উল্লেখ্য, রাজধানীতে সকালে বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল-বিইউপির আবরার আহমেদ চৌধুরী নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তার সহপাঠিরা।

সহপাঠির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিইউপি ছাড়াও আশে পাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। দোষী চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবি জানান তারা।

শিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের আশ্বাস দেন, বলেন- নিরাপদ সড়কের দাবির সাথে তিনি একমত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ