রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত অন্তত ৪২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়াতে আকস্মিক বন্যায় অন্তত ৪২ জন নিহত ও মারত্মকভাবে আহত হয়েছেন আরও ২১ জন। দেশটির স্থানীয় এক দুর্যোগ ব্যবস্থাপণা সংস্থার বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এত তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাটির কর্মকর্তা কোরি সিমবোলান জানান, পাপুয়ার প্রাদেশিক রাজধানী জায়াপুরার অদূরে সেনতানি নামক এলাকায় গত শনিবার থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। শনিবার শুরু হওয়া সেই টানা বর্ষণ থেকে এই বন্যা।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানান, বন্যায় অন্তত নয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত ও দুটি সেতু ধসে পড়েছে। তিনি আরও জানান, তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য একটি দল পাঠানো হয়েছ। তবে এখনো তারা বন্যাকবলিত অঞ্চলে পৌঁছাতে পারেনি।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো এক বিবৃতিতে বলেছেন, ‘বন্যার পানি অনেকটা নিচে নেমে গেছে তবে বন্যার কারণে পানিতে ভেসে আসা কাদা, কাঠের গুঁড়ি ও অন্যান্য জিনিষপত্র পড়ে রয়েছে।’

বন্যার কবলে পড়ে অনেকের বাড়িরঘর ভেসে গেছে কিংবা ধসে পড়েছে। স্থানীয় ১২০ জনেরও বেশি বাসিন্দা সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। দাতব্য সংস্থা রেড ক্রস ও স্বেচ্ছাসেবকদের সহায়তা নিয়ে কর্তৃপক্ষ বাস্তুচ্যুতদের সাহায্য করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ