শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

সন্ত্রাসীরা কখনোই আমাদের আত্মবিশ্বাসে ঘা দিতে পারবে না: ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শ্বেতাঙ্গ সন্ত্রাসীদের হামলায় বেঁচে গেছেন নূর মসজিদের পেশ ইমাম মাওলানা ইবরাহীম হালিম।

আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কথোকপথনে তিনি বলেন, আমি এখনো নিউজিল্যান্ডকে ভালোবাসি। সন্ত্রাসীরা কখনোই আমাদের আত্মবিশ্বাসে ঘা দিতে পারবে না। খবর এএফপির

তিনি আরও বলেন, মুসলিম সম্প্রদায় বিশ্বাস করে এই হামলার ঘটনায় তাদের বিচলিত করা যাবে না। তাদের মনোবল আরও দৃঢ় হবে ইনশাল্লাহ।

শুক্রবার রমজান নামে এক মুসল্লি আল জাজিরাকে দেয়া এক মন্তব্যে জানান, নামাজের আগে যখন খুতবা শুরু হয়, তখন ছিল পিনপতন নিরবতা। সবাই আল্লাহর সামনে মাথা নত করার প্রস্তুতিতে মগ্ন। বেলা দেড়টার দিকে এলোপাতাড়ি গুলি শুরু হয়।

তিনি বলেন, মসজিদের মূল কক্ষ থেকে গুলি শুরু হয়েছে। আমি ছিলাম পাশের কক্ষে। কাজেই কে গুলি করছেন, তা আমি দেখিনি। কিন্তু কিছু লোক ওই কক্ষ থেকে পালিয়ে আমাদের এদিকে আসতে শুরু করেন।

শুক্রবার নিউজিল্যান্ডে খ্রিস্টান সন্ত্রাসীর এ নৃশংস হামলায় শহীদ হন ৪৯ জন মুসলিম। তাদের রক্তে ভেসে যায় পবিত্র মসজিদের মেঝে। শহীদ পরিবারের বইছে শোকের হাওয়া।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ