শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

আদালতে হাসতে দেখা যায় সন্ত্রাসী টারান্টকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ইতিহাসে সব থেকে ভয়াবহ জঙ্গি হামলার পরের দিন অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছে। তবে আদালতকক্ষে ব্রেন্টন হ্যারিসন টারান্টকে হাসতে দেখা গেছে।

নিউজিল্যান্ড হেরাল্ডের খবরে বলা হয়েছে, ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় আসামি করা হয়েছেন ব্রেন্টনকে। সে নিউজিল্যান্ডের ডুনেডিনের অ্যান্ডারসনস বে এলাকার বাসিন্দা। আদালতে যখন ব্রেন্টনকে হাজির করা হয়, তখন তার পরনে ছিল বন্দিদের সাদা পোশাক, হাতে হাতকড়া এবং খালি পা। তার ছবি তোলার সময় সে আলোকচিত্রীদের দিকে তাকিয়ে হাসছিল। তার পাশেই ছিলেন দুই পুলিশ অফিসার। আপাতত ৫ এপ্রিল পর্যন্ত তাকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টা নাগাদ ক্রাইস্টচার্চে পর পর দুই মসজিদে হামলা চালায় ব্রেন্টন। এ ঘটনায় নিহত হন ৪৯ জন; অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।

ঘটনার একযোগে নিন্দা করে ঘটনাটিকে জঙ্গি হামলা বলেই ব্যক্ত করেছেন নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা। শান্ত দেশ নিউজিল্যান্ড এমন ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ