রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

হজের সরকারি কোটা খালি, আগ্রহীদের নিবন্ধনের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালের সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা এখনও খালি থাকায় প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের জন্য নিবন্ধনের আহ্বান জানিয়েছে সরকার।

মঙ্গলবার (১২ মার্চ) ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধনের জন্য প্রাক-নিবন্ধনের ক্রমিক ২২৭৬৫ থেকে পরবর্তীতে প্রাক-নিবন্ধিত ব্যক্তিরা আগামী ২১ মার্চ পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা এখনও খালি আছে। তাই ইতোপূর্বে আহ্বান করা ২২৭৬৪ ক্রমিকের মধ্যে যারা কোনো কারণে নিবন্ধন করতে পারেননি তাদের মধ্যে ২০১৯ সালে হজ পালনে আগ্রহী ব্যক্তিদের পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন পাঠাতে হবে।

ইমেইলে (prp@hajj.gov.bd, morahajsection@gmail.com) অবহিতকরণ অথবা ০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে ফোন করে জানানো যাবে।

যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে নিবন্ধনে ইচ্ছুক সব ব্যক্তিকে আগামী ২০ মার্চের মধ্যে পাসপোর্ট দাখিল করার অনুরোধ করা হয়েছে।

এছাড়া হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সিগুলোকে আগামী ২০ মার্চের আগেই নিজ নিজ এজেন্সির হজযাত্রীদের পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ