বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই

সুপ্রিম কোর্ট বারের ভোট গ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট বার সমিতির দুই দিনব্যাপী ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ (বুধবার) সকাল ৯টায় সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই ভোট গ্রহণ শুরু হয়।

প্রতি বছর সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে। এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে সরকার সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে দু’জন এবং সদস্য পদের জন্য একজনসহ মোট ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ