রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করে বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে নির্বাচন করলে ৯৮ শতাংশ ভোট পাবেন। নিজ দল রিপাবলিকান পার্টির দাতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প আরও দাবি করেছেন, বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন দূতাবাস সেখানে সরিয়ে নেয়ার কারণে ইসরায়েলিদের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।

পুরো বিশ্বের মুসলমানদের প্রতিবাদ উপেক্ষা করে ফিলিস্তিনের রাজধানী বায়তুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করতে মুসলিম দেশগুলোর ওপর চাপ দিয়ে আসছেন তিনি।

তবে ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের বাণিজ্যিক বিরোধ তৈরি হতে পারে বলে ধারণা করছে ব্লুমবার্গ মিডিয়া। ট্রাম্প চলতি সপ্তাহেই একটি বাণিজ্যিক প্রতিনিধি দলকে ইসরায়েলে পাঠাবেন বলে জানা গেছে।

ওই প্রতিনিধি দল দুই পক্ষের বাণিজ্যিক চুক্তি খতিয়ে দেখবে এবং মার্কিন স্বার্থ নিশ্চিত করার চেষ্টা করবে। অবশ্য ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই প্রকাশ্যে ইসরায়েলের স্বার্থে পদক্ষেপ নিয়ে আসছেন এবং বিশ্বব্যাপী মুসলিম বিরোধী তৎপরতা চালাচ্ছেনে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ